ঢাকা, রবিবার   ০১ মার্চ ২০২৬

খালেদার মুক্তি দাবিতে চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে নয়াপল্টনে 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৫৯, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রাম থেকে পায়ে হেঁটে কয়েক তরুণ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তি দাবিতে ঢাকায় এসে পৌছেছেন। আজ বুধবার পৌনে চারটার দিকে তারা ঢাকায় আসেন।  

তারা নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবীর রিজভীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

তরুণদের এই আবেগের সঙ্গে একাত্মতা পোষণ করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, অবিলম্বে চেয়ারপারসনকে মুক্তি দিতে হবে। না হলে আন্দোলনের মাধ্যমেই তাকে মুক্ত করা হবে।

এসি 


Ekushey Television Ltd.

© ২০২৬ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি